১২ মে গাজীপুর যাচ্ছেন খালেদা

ঢাকা, ৮ মে : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামী ১২ মে গাজীপুরে যাচ্ছেন। দলের স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল অব. আ স ম হান্নান শাহ বার্তা২৪ ডটনেটকে জানান, ১২ মে গাজীপুরের কাপাসিয়া উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় যোগ দেবেন দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া।image 44332 0 ১২ মে গাজীপুর যাচ্ছেন খালেদা

 তিনি বলেন, “১২ মে দুপুর দুইটায় জনসভা শুরু হবে। চেয়ারপারসন বিকাল চারটায় বক্তব্য দেবেন।”

 কাপাসিয়া উপজেলার চালার মাঠে এই জনসভা হবে। এতে সভাপতিত্ব করবেন কাপাসিয়া উপজেলা বিএনপি’র সভাপতি খলিলুর রহমান।

 দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, উপদেষ্টা কাউন্সিলের সদস্যসহ কেন্দ্রীয় নেতারা জনসভায় উপস্থিত থাকবেন।

 হান্নান শাহ বলেন, “তার নির্বাচনী এলাকা গাজীপুরের কাপাসিয়া মূলত কৃষি প্রধান এলাকা। সেখানের অধিকাংশ মানুষ কৃষিজীবী। তাই আমরা এই জনসভার নাম দিয়েছি কৃষক-জনতার জনসভা।”

 গাজীপুরের বিএনপি নেতা চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক আবদুল মান্নান বলেন, “চেয়ারপারসন ১২ মে কাপাসিয়ায় জনসভা করবেন। এ লক্ষ্যে স্থানীয় বিএনপি ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। এলাকায় প্রচারণা চালানো হচ্ছে।”

আওয়ামী লীগ এখন অস্তায়িত সূর্য: নজরুল ইসলাম খান

Gallery

This gallery contains 1 photo.

ঢাকা, ৮ মে: আওয়ামী লীগকে অস্তায়িত সূর্যের সঙ্গে তুলনা করে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, এই সূর্যের এখন আর তেজ নেই। জনগণ এদের হাত থেকে মুক্তি চায়। জনগণ তাদের সমস্যার সমাধান চায়। তারা সাগর-রুনির মতো আর ঘরে … Continue reading

খাগড়াছড়িতে যুবদলের মিছিল ছত্রভঙ্গ: ২ পুলিশসহ আহত ১৫

Gallery

This gallery contains 1 photo.

খাগড়াছড়ি, ৮ মে:  কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার ও পুলিশি হয়রানি বন্ধের দাবিতে মঙ্গলবার খাগড়াছড়িতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল।  সকাল পৌনে ১১টার দিকে খাগড়াছড়ি স্কুল মাঠ ও কোর্ট প্রাঙ্গণসহ বিভিন্ন এলাকা থেকে পৃথক পৃথকভাবে মিছিল … Continue reading